Chart AI BD তৈরি হয়েছে একটা সাধারণ সমস্যা থেকে — ট্রেডিং শেখার বেশিরভাগ ভালো রিসোর্স ইংরেজিতে, আর জটিল টেকনিক্যাল ভাষায় লেখা। ফলে অনেক বাংলাদেশি নতুন ট্রেডার শুরুতেই আটকে যান, ক্যান্ডেলস্টিক চার্ট দেখে কিছু বুঝে উঠতে পারেন না।
আমরা চেয়েছি এমন একটা টুল বানাতে, যেখানে যে কেউ তার ট্রেডিং চার্টের একটা স্ক্রিনশট আপলোড করলেই AI সেটা বিশ্লেষণ করে সহজ, প্রাত্যহিক বাংলায় বুঝিয়ে দেবে — কোনো টেকনিক্যাল জ্ঞান বা ইংরেজি দক্ষতা ছাড়াই।
Chart AI BD একটা শিক্ষামূলক টুল — এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি সার্ভিস নয়, আর কোনো buy/sell সিগন্যাল দেওয়ার প্ল্যাটফর্মও নয়। আমাদের AI যা দেখায়, তা চার্টে দৃশ্যমান প্যাটার্নের একটা ব্যাখ্যা মাত্র — লাভ-ক্ষতির নিশ্চয়তা নয়। প্রতিটা ট্রেডিং সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যবহারকারীর নিজের দায়িত্বে।
ওয়েবসাইটের পাশাপাশি আমরা তৈরি করেছি ট্রেডিং স্কুল - শিখুন বাংলায় অ্যাপ — যেখানে ট্রেডিং-এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধাপে ধাপে শেখার সুযোগ আছে, একদম সহজ বাংলায়।